Darjeeling to Gangtok

 দার্জিলিং থেকে গ্যাংটক: হিমালয়ের সঙ্গে এক অদ্ভুত ভ্রমণ

 হিমালয়ের এক অচিন্ত্য সৌন্দর্য ও স্বপ্নজনক স্থান হল দার্জিলিং ও গ্যাংটক। পূর্ব ভারতের এই দুটি  শহর এক অপূর্ব সোন্দর্যতার প্রতীক । দার্জিলিং থেকে গ্যাংটকের ভ্রমণে আমাদের সঙ্গে যোগ দিন,আমরা এই দুটি শহরের চুল চেরা অভিজ্ঞতার কথা আপনাদের জানাব।  যেখানে আপনি প্রাকৃতিক সুন্দরতা, মনোহারী পাহাড় দৃশ্য এবং জীবন্ত স্থানীয় সংস্কৃতির সঙ্গে পরিচয় করবেন। চলুন যাওয়া যাক, এই মনোহারী জগতের অভিযানে।

১. দার্জিলিং: চা এর খ্যাতি সারা দার্জিলিং জুড়ে -

দার্জিলিং এ প্রবেশ করা মাত্র, দার্জিলিং আপনাকে তার শীতল জলবায়ু এবং শান্ত বাতাস দিয়ে স্বাগত জানায়। গাড়ি বুক করে ভোর ভোর বেরিয়ে পড়ুন প্রসিদ্ধ টাইগার হিলের উদ্দেশে , এখানে  আপনি কাঞ্চনজঙ্ঘা পর্বতের উজ্জ্বল সূর্যোদয় দেখতে পাবেন। এই দৃশ্যটি আপনাকে অতি অবসসই মুগ্ধ করে দেবে তার বলার বাহুল্য থাকে না ।

Darjeeling to Gangtok


এরপর , বেরিয়ে পড়ুন আব্দুল্লাহ ভ্যালি চা উদ্যান এর উদ্দেশে । চা তৈরির প্রক্রিয়া সম্পর্কে শিখতে পারেন এবং দার্জিলিং চা পান করতে পারেন এখানে। বাজারের গলিগুলিতে ভ্রমণ করতে ভুলবেন না এখানে। 

২. কালিম্পং: একটি শান্ত পাহাড় স্টেশন-

কালিম্পং একটি অতি সুন্দর পাহাড়ের শহর, যেখানে আপনি তিস্তা নদীর সোন্দর্যতা উপভোগ করতে পারবেন । ফুলের বাগানগুলি এখানকার অন্যতম আকর্ষণ হিসেবে পরিচিত।  ঝং ধোক পালরি ফোদাং মঠ, একটি প্রসিদ্ধ বৌদ্ধ প্রতিষ্ঠান ঘুরে আসুন  এবং স্থানীয় খাবার এর স্বাদ নিন ।

৩. গ্যাংটক: সিকিমের রাজধানী-

গ্যাংটক শহর হচ্ছে ভারতের সিকিম রাজ্যের একটি বৃহত্তম জনবহুল স্থান। এটি একই সাথে সিকিম রাজ্যের পূর্ব সিকিম জেলা সদর দপ্তর। গ্যাংটক শহরটি সমুদ্র পৃষ্ঠ থেকে ১, ৬৫০ মিটার উচ্চতায় অবস্থিত।

Darjeeling to Gangtok




গ্যাংটকে আপনার যাত্রা  শুরু করুন রুমটেক মঠে থেকে এটি  একটি গুরুত্বপূর্ণ বৌদ্ধিক স্থান এবং সিকিমের সবচেয়ে বড় মঠগুলির মধ্যে একটি।হিমালয়ের পর্বতসমূহের অদ্ভুত দৃশ্যে উপভোগের জন্য তাশি  ভিউ এ  যান এবং এমজি মার্গে অতি অবশ্যই আসুন  যেখানে আপনি সিকিমের ঐতিহ্য ও শিল্পকলার মধ্যে আবদ্ধ হতে পারবেন।

. ত্সোমগো লেক এবং নাথুলা পাস: প্রকৃতির এক আলাদা  বিস্ময়-

গ্যাংটকে ভ্রমণের পূর্ণতা পাওয়া মানেই হলো ত্সোমগো লেক এবং নাথুলা পাস সফর। 12,400 ফুট  উচ্চতায় অবস্থিত ত্সোমগো লেক একটি প্রাকৃতিক বিস্ময়।এর পাশাপাশি, নাথুলা পাস আপনাকে একটি অভিজ্ঞতা দেয়, যেটি আপনি কখনও ভুলবেন না। পর্বতীয় রাস্তার মাধ্যমে আপনি এই অদ্ভুত স্থানগুলির শান্তিপূর্ণ  সৌন্দর্য ও তুষারপাত  উপভোগ করতে পারেন।
Darjeeling to Gangtok


মনোরম হিমালয়!

দার্জিলিং থেকে গ্যাংটকে সফর এক  অন্যতম চমৎকার অভিজ্ঞতা। আপনি হিমালয়ের সৌন্দর্যে মুগ্ধ হয়ে যাবেন । সুন্দর সুন্দর পর্যটন স্থানগুলি দেখতে যাওয়ার সাথে সাথে স্থানীয় জীবনের সাথে আপনি যোগাযোগ করতে পারবেন এবং স্থানীয় খাবারের স্বাদ নিতে পারবেন। মোমো এখানের একটি অতি জনপ্রিয় খাবার, অতি অবশ্যই দার্জিলিং এর মোমো খেয়ে দেখবেন।

Post a Comment

0 Comments